ফিরোজ আহমেদ
ফ্রিল্যান্স অনুবাদক
+8801716732863

যে কারণে এনআইডি অনুবাদ করতে হয়


আপনার জাতীয় পরিচয়পত্র (NID) বা স্মার্ট কার্ডটির অনুবাদ যেকোনো সময়েই প্রয়োজন হতে পারে। বিশেষ করে, আপনার যদি শীঘ্রই নিচের কাজগুলি করার ইচ্ছা থাকে তাহলে আপনার এনআইড বা স্মার্ট কার্ডের অনুবাদ হাতের কাছেই রাখুন।

১। ইমিগ্রেশন ও ভিসার আবেদন: বিদেশে ভিসা, ওয়ার্ক পারমিট অথবা স্থায়ীভাবে বসবাসের আবেদন করার সময় পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ হিসেবে NID কার্ডের অনুবাদ প্রয়োজন হয়।

২। বিদেশে চাকরির জন্য: যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যেতে চান, তাদের ক্ষেত্রে নিয়োগদাতার কাছে নিজের সঠিক পরিচয় নিশ্চিত করার জন্য NID কার্ড বা স্মার্ট কার্ডের অনুবাদ জমা দিতে হতে পারে।

৩। উচ্চশিক্ষা গ্রহণ: উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ভর্তি বা বিদেশে স্কলারশিপের জন্য যারা আবেদন করবেন তাদের পরিচয়ের প্রমাণপত্র হিসেবে NID কার্ডের একটি অনুদিত সংস্করণ জমা দিতে বলা হতে পারে।

৪। আইনি প্রক্রিয়া অথবা নোটারি পদ্ধতি অনুসরণের জন্য: বিদেশে বসবাসকারী ব্যক্তির যদি কখনও দেশে কোনো আইনি প্রক্রিয়া বা নোটারি পরিষেবার সাথে সম্পৃক্ত হতে হয় (যেমন, বিবাহ নিবন্ধন, উত্তরাধিকার দাবি, বা অন্যান্য আইনি বিষয়), তখন সংশ্লিষ্ট ভাষায় এনআইডি কার্ডের অনুবাদ প্রয়োজন হতে পারে।

৫। বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা আর্থিক লেনদেন করা: বাংলাদেশের বাইরে অবস্থিত কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা সরকারি লেনদেন পরিচালনার জন্য এনআইডি কার্ডের অনুদিত সংস্করণ চাইতে পারে

৬। দ্বৈত নাগরিকত্ব এবং ইমিগ্র্যান্ট স্ট্যাটাস পরিবর্তন: দ্বৈত নাগরিকত্বের আবেদন করার সময় অথবা বিদেশে অভিবাসন স্ট্যাটাস পরিবর্তন করার সময়, সংশ্লিষ্ট ব্যক্তির বাংলাদেশী নাগরিকত্ব এবং পরিচয় যাচাই করার জন্য NID বা স্মার্ট কার্ডের অনুবাদ করানোর প্রয়োজন হতে পারে।